ময়লার ঝুড়িতে ছিল সাড়ে ৫ কেজি সোনা

২৭ এপ্রিল ২০২২, ০৪:০২ PM
ময়লার ঝুড়িতে ছিল সাড়ে ৫ কেজি সোনা

ময়লার ঝুড়িতে ছিল সাড়ে ৫ কেজি সোনা © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি সোনারবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হজ ফ্লাইট শুরু ৩১ মে

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনচার্জ উপপরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে সকাল সাড়ে ৮টার দিকে টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো দুটি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি সোনার বার ছিল।

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনার বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence