গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা ঈদের পর

২৩ এপ্রিল ২০২২, ১০:৪৫ PM
গ্যাস

গ্যাস © ফাইল ফটো

আবারও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের পর এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। শনিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, দাম বাড়লেও এমনভাবে বাড়ানো হবে যাতে সরকারও বাঁচে জনগণেরও কষ্ট কম হয়। উভয় পক্ষের সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে। ঘোষণা দিলেই বুঝতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের আগেই গ্যাসের দাম বাড়াতে অব্যাহত চাপ দিয়ে যাচ্ছে অর্থ বিভাগ। সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে বলা হয় এক দিন আগে দিতে পারলে সরকারের লোকসান কম হয়। ১৮ মে বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানির তারিখ নির্ধারিত রয়েছে। বিদ্যুতের দামের সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুটি জড়িত। তাই ১৮ তারিখের আগেই গ্যাসের দর ঘোষণা করতে চায় বিইআরসি। তবে ঈদের পরে ঘোষণা দিলেও কার্যকর হয়তো ১ মে থেকেই করা হতে পারে।

আরও পড়ুন: শিক্ষার্থী ভর্তি করালে উৎকোচ দেয় ইস্টার্ন ইউনিভার্সিটি

ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্ট অধ্যাপক শামসুল আলম বলেন, ‘করোনার কারণে সংকট সময় পার করছি, এমন সময়ে ভর্তুকি বাড়ানোর কথা, সেখানে আগের নির্ধারিত ভর্তুকির অর্থই দেওয়া হয়নি। প্রায় সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা, এখন পর্যন্ত দিয়েছে মাত্র তিন হাজার কোটি টাকা। সরকার আর ভর্তুকি দেবে না এমন কথা বলেনি। তার পরও বিইআরসি কারিগরি কমিটি অন্যায়ভাবে সেটাকেই (তিন হাজার কোটি) ভিত্তি ধরে ক্যালকুলেট করে ২০ শতাংশ বৃদ্ধি সুপারিশ করেছে।’

ট্যাগ: গ্যাস
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬