৫ মে ছুটির বিষয়ে যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়

২০ এপ্রিল ২০২২, ০৪:০৬ PM
ঈদের ছুটি বাড়ি ফেরা

ঈদের ছুটি বাড়ি ফেরা © সংগৃহীত

এবার পবিত্র ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ঈদের ছুটি মূলত তিন দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবস ঈদের ছুটি বাড়াচ্ছে।

ঈদের ছুটির আগে শুক্র-শনিবার পাচ্ছে চাকরিজীবীরা। পরদিন রবিবার ১ মে শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম-মঙ্গল-বুধবার অর্থাৎ ২মে থেকে ৪ মে পর্যন্ত ছুটি পাচ্ছে সবাই। একদিন পর আবারও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ৫ মে (বৃহস্পতিবার) ছুটি নিলে ঈদে ৯ দিন ছুটি হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় ৫ মে ছুটির বিষয়টি নাকচ করে দিয়েছে।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জানান, ৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে। এ ক্ষেত্রে কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবেন। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে।

আরও পড়ুন : নিউমার্কেটে দোকান খুলছে

তিনি বলেন, কেউ যদি ওইদিন ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন তবে আগে-পেছনের সবগুলো দিন তার ছুটি থেকে কাটা যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরও জানান, এবার ঈদুল ফিতরের এ ছুটি নিয়ে বিশেষ কোনো নির্দেশনা থাকছে না। নিয়ম অনুসারে যেটা হয় সেটাই হবে।

রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ২ মে, রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া শুরু করেছে বাস কোম্পানিগুলো।

বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। গাবতলী, সায়েদাবাস, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।

বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়…
  • ১৭ মার্চ ২০২৬
খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি, জানালেন নিজ অবস্থান
  • ১৭ মার্চ ২০২৬
গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি
  • ১৭ মার্চ ২০২৬
আকস্মিক ঝড়ে লন্ডভন্ড চরাঞ্চল, ভোলায় ঈদের আগে ঘরহারা অর্ধশত …
  • ১৭ মার্চ ২০২৬
ইরানে কয়েকশ স্টারলিংক ডিভাইস জব্দ করেছে আইআরজিসি 
  • ১৭ মার্চ ২০২৬
জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence