নুরজাহান-চন্দ্রিমা মার্কেটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

১৯ এপ্রিল ২০২২, ০৩:০৩ PM
মার্কেটে আগুন

মার্কেটে আগুন © টিডিসি ফটো

রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে নুরজাহান মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নুরজাহান মার্কেটের নিচ তলায় ও চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

এদিকে এখনো শিক্ষার্থী ও বিভিন্ন দোকানের কর্মী-ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। চলমান পরিস্থিতির প্রায় সাড়ে চার ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নিয়েছে। পুলিশ শুধুমাত্র শিক্ষার্থীদেরকে লক্ষ্য করেই টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ছে। পুলিশ প্রায় কয়েক দফায় টিয়ারশেল নিক্ষেপ করছে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে ঢাকা কলেজে রেড ক্রিসেন্ট।

সরেজমিনে দেখা যায়, অনেক গণমাধ্যমকর্মী ব্যবসায়ীদের বুঝানোর চেষ্টা করেছেন। তবে ব্যবসায়ীরা উল্টো তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ও হামলা চালাচ্ছেন। পুরো এলাকায় বৃষ্টির মতো টিয়ারশেল ছুড়ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যবসায়ীদের একমুখী উসকানিতে এ সংঘর্ষ শুরু হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যবসায়ীদের একগুঁয়েমি ও হিংস্র আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে আসেন।

নিউমার্কেটে প্রবেশের আগেই তাদেরকে দেখে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তারা নিউ মার্কেটের বিভিন্ন ভবন ও রাস্তা থেকে এলোপাতাড়িভাবে শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

গতকাল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ব্যবসায়ীরা। শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্টফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence