কাঁচা আম নয়, রং-সুগন্ধি মিশিয়ে বানাতেন সেই জিলাপি

১৫ এপ্রিল ২০২২, ০৭:৫২ PM
জিলাপি

জিলাপি © সংগৃহীত

কাঁচা আমের জিলাপি তৈরি করে দেশব্যাপী আলোচনায় আসে রাজশাহীর একটি প্রতিষ্ঠান। তবে বেশ সাড়া ফেলে দেওয়া সেই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আলোচিত সেই মিষ্টি তৈরির প্রতিষ্ঠান রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের সহকারী বিভাগীয় কর্মকর্তা মো. হাসান আল মারুফ এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে রসগোল্লা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, এখানে কাঁচা আমের জিলাপির কথা বলা হলেও পুরোপুরি কাঁচা আম দিয়ে এই জিলাপি তৈরি হচ্ছে না। আটার সঙ্গে ফুড গ্রেড রং ও আমের সুগন্ধি মিশিয়ে এই জিলাপি তৈরি করা হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণা। এজন্য প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : নওগাঁর স্কুলে হিজাবকাণ্ডের পেছনে কী?

প্রসঙ্গত, কাঁচা আমের জিলাপি তৈরির মাধ্যমে মিষ্টান্ন প্রতিষ্ঠান রসগোল্লা আলোচনায় আসে। ক্রমেই প্রতিষ্ঠানটির ক্রেতা বাড়তে থাকে। তবে একাধিক ক্রেতার অভিযোগ তুলেন তারা জিলাপিতে কাঁচা আমের স্বাদ পাচ্ছিলেন না।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close