বাসের আগাম টিকিট বিক্রি শুরু

১৫ এপ্রিল ২০২২, ১১:০৫ AM
বাসের আগাম টিকিট বিক্রি শুরু

বাসের আগাম টিকিট বিক্রি শুরু © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুত্রবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া শুরু করেছে বাস কোম্পানিগুলো।

কাউন্টারগুলো সরজমিন ঘুরে দেখা গেছে অগ্রিম টিকিট দেওয়া শুরু হলেও এতে মানুষের তেমন ভিড় নেই।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষদিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মে’র টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা।

আরও পড়ুন: এক বছরে তিনটি ঈদ ও দুটি রমজান একসঙ্গে পাবেন মুসলিমরা

ভবিষ্যতে অনলাইনে আরও বেশি টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার।

এদিকে টিকিট বিক্রির জন্য সব পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। গাবতলী, সায়েদাবাস, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬