আমরা বৈশাখ উদযাপন করবো, রোজাও রাখবো: শিক্ষা উপমন্ত্রী

১৩ এপ্রিল ২০২২, ০৮:৩১ AM
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © সংগৃহীত

পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় পহেলা বৈশাখও উদযাপন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার (১৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে নওফেল লিখেছেন,আমরা পহেলা বৈশাখ উদযাপন করবো, রমজানের রোজাও রাখবো। এটাই ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল মন্ত্র। কেউ যদি মনে করে এখানে সাংঘর্ষিক কিছু আছে, তাহলে তারাই নিজের মনে সাম্প্রদায়িকতা লালন করছে।

এদিকে, দেশবাসীকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ ও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশ-বিদেশে যে যেখানেই আছেন, সবাইকে জানাই ১৪২৮ বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

তিনি বলেন, আজ আবাহনের দিন। ‘এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আজ আমরা আবাহন করব নতুন বছরকে। একইসঙ্গে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি।

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আগামী পহেলা বৈশাখ ১৪২৯ (১৪ এপ্রিল) রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশ-পাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে যাতে সুষ্ঠুভাবে যানবাহন চলাচল করতে পারে সেজন্য থাকছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close