বেগুনি নিয়ে শিক্ষকের ফেসবুকে পোস্ট, থানায় ছাত্রলীগ নেতার অভিযোগ

১১ এপ্রিল ২০২২, ১২:৩১ PM
অভিযুক্ত শিক্ষক

অভিযুক্ত শিক্ষক © সংগৃহীত

রংপুরে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রলীগ নেতা থানায় অভিযোগ করেছেন।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে তাজহাট থানায় এ অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা।

অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন (৪২) রংপুর সিটি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সিনিয়র প্রভাষক। এছাড়া অভিযোগকারী ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযোগের বরাতে পুলিশ জানিয়েছে, শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে মিষ্টি কুমড়ার ছবিসহ একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন শিক্ষক দেলোয়ার হোসেন। এতে তিনি লেখেন, ‘এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি।’

আরও পড়ুন : পালাক্রমে ধর্ষণ, জানালা ভেঙ্গে পালাল স্কুলছাত্রী

জানা যায়, মুহূর্তেই শিক্ষক দেলোয়ারের পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয় এবং নানান সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার এক পর্যায়ে কলেজ শিক্ষক দেলোয়ার ফেসবুক থেকে ওই পোস্টটি মুছে দেন। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাদী হয়ে থানায় আইসিটি আইনে অভিযোগ করেন।

এ ব্যাপারে ইমরান হোসেন জানান, উনি ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টের মাধ্যমে বর্তমান সরকার, জনগণ, আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্মানহানি হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য নেত্রী। তার বিরুদ্ধে এ কটূক্তিমূলক পোস্ট করায় আমি ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য অনুমতি চাইব। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬