সরকারি চাকরিজীবীরা ঈদের বেতন-ভাতা পাবেন ২৫ এপ্রিল

১০ এপ্রিল ২০২২, ১১:১২ PM
সরকারি চাকরিজীবীরা ঈদের বেতন-ভাতা পাবেন ২৫ এপ্রিল

সরকারি চাকরিজীবীরা ঈদের বেতন-ভাতা পাবেন ২৫ এপ্রিল © ফাইল ফটো

আগামী ২৫ এপ্রিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত একটি চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী আগামী ৩ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন গেজেটেড কর্মচারী ও সামরিকবাহিনীতে কর্মরত নন কমিশন্ড অফিসার/কর্মচারীদের বেতন আগামী ২৫ এপ্রিল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

একইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ভাতা আগামী ২৫ এপ্রিল প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩(২) প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গেত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রতিমাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে দেয়া হয়। তবে আগামী ২৯ পবিত্র  ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় বেতন-ভাতা প্রদানের সময় এগিয়ে নিয়ে এসেছে সরকার।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close