ইভ্যালির চেয়ারম্যান জামিনে কারামুক্ত

০৬ এপ্রিল ২০২২, ০৯:৩১ PM
 শামীমা নাসরিন

শামীমা নাসরিন © ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের স্ত্রী।

কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। তা যাচাই-বাছাই করে বুধবার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার নামে ৩৩টি বিভিন্ন মামলা রয়েছে এবং সম্প্রতি তিনি সব মামলায় জামিন পেয়েছেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর মো. রাসেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিন বিকেল পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে ১৫ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামের একজন গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রদল নেতার হামলা, রক্তাক্ত শিক…
  • ২৭ মার্চ ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence