অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস

১৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ AM
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা রিটের ফাইল হাইকোর্টে উপস্থাপন না করে রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে অফিস সহায়ককে পুলিশের হাতে তুলে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেল অফিসের সহায়ক ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে ওই অফিস সহায়কের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগসংক্রান্ত রিটের ফাইল সরবরাহ না করায় দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সরকারি বক্তব্য উপস্থাপন করতে পারেননি। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত আইন কর্মকর্তারা ভীষণ মনঃক্ষুণ্ণ হন এবং ওই অফিস সহায়কের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের নিকট লিখিত অভিযোগ করেন।

উক্ত রিট আবেদনটি জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল ও রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তার দৃষ্টিতে এনে অ্যাটর্নি জেনারেল প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেন। প্রশাসনিক কর্মকর্তা ফাইল রিসিভকারী মো. মনিরুজ্জামান সরকার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও আদালতে দায়িত্ব পালনকারী অপর অফিস সহায়ক সম্রাট বাহার এবং ডিএজি খন্দকার বাহার রুমির সঙ্গে আলাপ করেন। এতে অভিযুক্ত অফিস সহায়ক ইমরান হোসেনের বিরুদ্ধে কোনো প্রলোভনে পড়ে বা উদ্দেশ্যমূলকভাবে ফাইল আদালতে উপস্থাপন না করে রাষ্ট্রীয় ক্ষতি করার অভিপ্রায়ে এ কাজ করেছেন বলে প্রতীয়মান হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারেন, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে ব্যক্তিস্বার্থ হাসিল করে থাকে। অভিযুক্ত ইমরান হোসেনের এ কার্যক্রম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর পরিপন্থী ও গুরুতর অসদাচরণ।

এ ছাড়া, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য অভিযুক্তের বিরুদ্ধে থানায় নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে তার অফিস সহায়ক ইমরান হোসেনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬