১৯তম নিবন্ধন: ৭৭ হাজার শূন্য পদের তথ্য পেল এনটিআরসিএ

১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ PM
এমপিওভুক্ত শিক্ষক

এমপিওভুক্ত শিক্ষক © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হয়েছে। ৭৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসি সূত্রে জানা গেছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা শেষ না হওয়ায় এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। গতকাল বুধবার শূন্য পদের তথ্য দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার সময় বাড়ায় এনটিআরসিএ। পূর্বের সূচি অনুযায়ী গত রবিবার তথ্য দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬