কলেজছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব, অতঃপর...

১৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ PM
কলেজছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

কলেজছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হাসান (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের একটি সরু গলিতে ঘটনাটি ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে হাজির করা হলে বাদীর অভিযোগ, অভিযুক্তের স্বীকারোক্তি এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ সাজা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না।

দণ্ডপ্রাপ্ত আবু হাসানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ডুডুমারি এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী প্রাইভেট শেষে কলেজের পেছনের চিপা গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আবু হাসান গলির মধ্যে তার গতিরোধ করেন। পরে টাকার বিনিময়ে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করেন।

এ ঘটনায় কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চাই আর কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।

অন্যদিকে দণ্ডপ্রাপ্ত আবু হাসান বলেন, আমি শুধু বলেছি, আপু ঘুরতে যাবেন? পরে আমি মাফও চেয়েছি। তারপরও আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এই সাজা একটি উদাহরণ সৃষ্টি করেছে। যারা এমন ঘৃণ্য কাজ করবে, তাদের পরিণতি এমনই হবে।

ট্যাগ: পঞ্চগড়
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9