স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বরখাস্ত শিক্ষক

১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ AM
শ্রীদাম কুমার মন্ডল

শ্রীদাম কুমার মন্ডল © সংগৃহীত

নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে একা পেয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে (৪৩) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তকৃত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে নবম শ্রেণির এক ছাত্রী কমন রুমে একা বসে ছিল। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদাম কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানালে বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান এবং ক্ষিপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। এ সময় ওই শিক্ষককে বিদ্যালয়ে না পেলে বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো. রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদামকে সাময়িক বরখাস্ত করেন।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও মুঠোফোন ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মিটিং করে বৃহস্পতিবার রাতেই প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও স্যার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬