নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৪

২৫ মার্চ ২০২২, ০৯:৫৪ AM
আটক সিএনজি

আটক সিএনজি © সংগৃহীত

নরসিংদীতে পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), এসএসসি শিক্ষার্থী একই গ্রামের কাইউম উদ্দিন শাকিল (১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রুপ মিয়া (৬০), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দীনের ছেলে মনির হোসেন (৩৫)।

আরও পড়ুন : কাতার বিশ্বকাপে থাকছে না ইতালি

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, আঞ্চলিক মহাসড়কে নরসিংদীগামী পিকআপভ্যান বিপরীত দিক থেকে আসা রায়পুরাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চারজন যাত্রীই নিহত হন।

রায়পুরা থানার উপপরিদর্শক মুকদ্দম জানান, সকালে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের উদ্ধার করা হয়েছে। পিকআপভ্যান ও অটোরিকশা আটক করা হয়েছে। দ্রুতগতির কারণেই এ ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
  • ২১ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের পরের দুদিন রোজা রাখা যাবে?
  • ২১ মার্চ ২০২৬
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence