নিখোঁজের দু’দিন পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

২০ মার্চ ২০২২, ০১:৪৬ PM
শুভ চন্দ্র

শুভ চন্দ্র © সংগৃহীত

সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুদিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম শুভ চন্দ্র (১৪)। গত শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে শুভ নিখোঁজ হয়।  সে চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়তো।

আরও পড়ুন: নিখোঁজের ৬ দিন পর মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকেলে শিক্ষার্থী শুভ নদীতে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল দু'দিন নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থলের প্রায় ৫০০ মিটার ভাটিতে শুভর মৃতদেহ ভেসে ওঠে। সংবাদ পাওয়ার পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬