সাহাবুদ্দীন আহমদের মৃত্যু: কাল সুপ্রিম কোর্ট বন্ধ

১৯ মার্চ ২০২২, ১১:৪২ PM
সাহাবুদ্দীন আহমদ

সাহাবুদ্দীন আহমদ © ফাইল ফটো

সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে আগামীকাল রবিবার (২০ মার্চ) সুপ্রিম কোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী আগামীকাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন সাহাবুদ্দীন আহমদ। গত ফেব্রুয়ারি। আসের তৃতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close