অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের © টিডিসি

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার (৬ এপ্রিল) তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দত্তপাড়া, দৈলেরবাগ ও পিরোজপুর এলাকায় ৫টি স্পটে অভিযান চালানো হয়। অভিযানে, অবৈধ ৪টি চুনা কারখানা ও হিরাঝিল হাইওয়ে রেস্টুরেন্ট, পিরোজপুর, সোনারগাঁও-এর সংযোগ বিচ্ছিন্নসহ জি,আই পাইপ ৩০ ফুট, রেগুলেটর ১১ টি জব্দ/অপসারণ করা হয়েছে। এসময় জরিমানা বাবদ ১৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

একই দিনে, বিল বকেয়ার কারণে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে প্যারাগন সিরামিকস ইন্ডা লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তারগাছ কুনিয়ার বাংজিন প্যাডিং লিমিটেডের উভয় শ্রেণীর আউটলেট ভালভ বন্ধ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এছাড়া গাজীপুরের জয়দেবপুরে ক্যাফে কস্তুরী রেস্টুরেন্টের বাণিজ্যিক শ্রেণীর আউটলেট ভালভ বন্ধ করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।

এছাড়া, মানিকগঞ্জের দাশড়া এবং বান্দুটিয়া এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, বকেয়াজনিত কারণে ৬টি সংযোগের ১৬টি ডাবল চুলার-এর সংযোগ বিচ্ছিন্নসহ রেগুলেটর ০২ টি জব্দ/অপসারণ করা হয়েছে। 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9