জায়েদ খানকে বয়কট করল ১৮ সংগঠন

০৫ মার্চ ২০২২, ০৯:৩৩ PM
জায়েদ খান

জায়েদ খান © ফাইল ফটো

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। শনিবার এক বিবৃতিতে এ কথা জানায় চলচ্চিত্র পরিচালক সমিতি।

জানা গেছে, শনিবার চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি গ্রুপের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চলচ্চিত্র পরিচালক সমিতি ম্র প্যাডে সই করা ওই চিঠিতে বলা হয়েছে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিল্পী সমিতি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারেনি। বিষয়টি অন্যান্য সকল সংগঠনের জন্য চরম অপমানজনক। এই ঘটনার সাথে জায়েদ খানের সম্পৃক্তা পাওয়া গেছে৷ এই কারণে জায়েদ খানকে বয়কট করা হচ্ছে।

এতে আরও বলা হয়, আজ থেকেই জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত হলো। পরবর্তীতে জায়েদ খানের বিষয়ে ১৮টি সংগঠনের মতামত না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬