টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়লো কিশোর

০২ মার্চ ২০২২, ০২:২৩ PM
ট্রেনে কাটা পড়লো কিশোর

ট্রেনে কাটা পড়লো কিশোর © সংগৃহীত

রাজাবাড়ীর কালুখালি উপজেলার কালিকাপুর রেল ব্রিজের ওপর টিকটিক ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে আলহাজ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওই ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে আলহাজ হোসেন বন্ধুদের সঙ্গে টিকা নিতে গিয়েছিল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। এ সময় টিকা নিয়ে সেখান থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কালিকাপুর ব্রিজে ঘুরতে যায়।

আরও পড়ুন: ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানোর তথ্যটি গুজব

পরে সে ব্রিজের ওপর উঠে মোবাইল দিয়ে টিকটিক ভিডিও করার জন্য শুটিং শুরু করে। এ সময় রাজবাড়ীগামী একটি ট্রেন এলে আলহাজ হোসেন তা লক্ষ্য করেনি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ ব্রিজ থেকে নিচে নামিয়ে এনে পুলিশকে সংবাদ দেয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের টানা ছুটিতে পর্যটনের স্বর্গরাজ্য খাগড়াছড়িতে উপচে পড়া ভ…
  • ২৩ মার্চ ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
  • ২৩ মার্চ ২০২৬
ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
  • ২৩ মার্চ ২০২৬
দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ২৩ মার্চ ২০২৬
ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence