হালনাগাদ শেষে দেশে ভোটার ১১ কোটি ৩২ লাখ

০১ মার্চ ২০২২, ০৮:২২ PM
ভোটার

ভোটার © সংগৃহীত

হালনাগাদ শেষে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১১ কোটি ৩২ লাখ। মঙ্গলবার (১মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সর্বশেষ নতুন করে ১৫ লাখেরও বেশি ভোটার তালিকার্ভুক্ত করা হয়েছে।

এর আগে, ২০২১ সালের ২ মার্চ পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন ভোটার ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন। সে হিসাব অনুযায়ী বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন: এবার পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিলো বিশ্ব তায়কোয়ান্দাে

ইসি সূত্র জানিয়েছে, দেশে ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন নারী, ৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ১৯ জন পুরুষ এবং ৪৫৪ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন।

এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি এক কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৫৫৭ জন ও ফরিদপুরে সবচেয়ে কম ৫৩ লাখ ৯১ হাজার ২০৯ জন ভোটার রয়েছে।

ইসির যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, বুধবার (২ মার্চ) সারাদেশে স্থানীয়ভাবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তৃতীয়বার অস্ত্রপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে যা…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ যেভাবে ভারতের কনডম শিল্পে আঘাত হানল
  • ০৪ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশন গঠন, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতাসহ আছে…
  • ০৪ এপ্রিল ২০২৬