নেত্রকোনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

০৪ এপ্রিল ২০২৬, ০৮:০০ PM
নেত্রকোনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

নেত্রকোনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পৌর সভার  শান্তিবাগ চিরাং মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী তাপস ব্যানার্জি ও তার পরিবারের ৯টি সেমি পাকা ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে এক সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় এবং সাংবাদিক সালমান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। আহত অন্যান্যরা হলেন কান্দিঊড়া গ্রামের সুমন খান, চিরাং মোড়ের টিভি মেকানিক সজল এবং কেন্দুয়া ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হক।

ব্যাবসায়ী তাপস ব্যানার্জি বলেন, ‘আমি বাসায় থাকি না। সেমিপাকা এই ঘরগুলো ভাড়া দেয়া ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দল ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করে এবং ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে আমার ধারণা। এই আগুনে আমার ৯টি ঘরের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’ 

কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের  ভারপ্রাপ্ত ইনচার্জ মো. কামরুজ্জামান  বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে আধাপাকা সেমি ৯টি ঘর আগুনে পুড়ে গেছে  এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং  ১০ লাখ টাকার ক্ষয়ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আমার এক সহকর্মী এবং এক সাংবাদিকসহ ৪ জন আহত হয়েছেন।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9