তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে যা বললেন সুইটি

০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ PM
অভিনেত্রী তানভিন সুইটি ও তানিয়া বৃষ্টি

অভিনেত্রী তানভিন সুইটি ও তানিয়া বৃষ্টি © সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি তার মস্তিষ্কে তৃতীয়বারের মতো সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রিয় সহকর্মীর এমন দু:সময়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানভিন সুইটি। 

আজ শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তানিয়া বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন তিনি। পোস্টে তিনি তানিয়া বৃষ্টির সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন। 

সুইটি লিখেছেন, জীবনের সর্বক্ষেত্রে লড়াই করেই বেঁচে থাকতে হয়। আমাদের কলিগ, ছোট বোন তানিয়া বৃষ্টি ভীষণ লক্ষী একটা মেয়ে। আমি ৪/৫ টা নাটক, ওয়েব ফিল্মে ওর সঙ্গে কাজ করেছি। কাজের প্রতি খুব সিরিয়াস এবং সু অভিনেত্রী। প্রথম যখন ওর সাথে কাজ করলাম তখন অনেক ছোট ছিলো সে, দেখতে একটা পুতুলের মতো লাগছিলো ওকে, অল্প কথা বলতো, চুপচাপ স্বভাবের। অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’ আমরা দুজন কাজ করেছি দুই সতীনের, কি যে অসাধারণ অভিনয় করেছে সে, চরিত্রের সাথে একদম মিশে গেছে। যে ছবিটা দিলাম এটা ‘চয়নিকা চৌধুরী’ এক ঘন্টা নাটকের ছবি, খুব আনন্দ নিয়ে আমরা এই কাজটা করেছি। কো- আর্টিষ্ট হিসেবে অসাধারণ তানিয়া।

তিনি আরও লিখেছেন, হঠাৎ একদিন শুনলাম ওর ব্রেন টিউমার হয়েছে, এতো ছোট একটা মেয়ে, শুনে অস্থির লাগছিলো। চয়নিকা বৌদি কে ফোন করে খবরটা নিলাম। ঢাকায় প্রথম অপারেশন হলো পরে চেন্নাই নিয়ে গেলো ওখানে অপারেশান হলো, গতকাল শুনলাম ওর তৃতীয়বার অস্ত্রোপচার হয়েছে। ইনশাআল্লাহ আমাদের তানিয়া সুস্থ হয়ে উঠবে আবার কাজ করবে।

তানিয়া বৃষ্টির জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, মনোবল হল সবচেয়ে বড় ঔষুধ, আমি পারবো এই ইচ্ছা শক্তি থাকতে হবে। সবাই আমাদের তানিয়া বৃষ্টির জন্য দোয়া করবেন,সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। 

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। মার্চে দ্বিতীয়বারের অস্ত্রোপচার সম্পন্ন হয় এমজিএম হাসপাতালে। দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই তৃতীয়বারের অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে পাড়ি জমান তিনি। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার তিনি ফেসবুক পোস্টে তৃতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন। পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9