নতুন নির্বাচন কমিশন: ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলো অনুসন্ধান (সার্চ) কমিটি। কমিটির সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে তারা কারা, সেটি জানানো হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে আজ।  

মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে সপ্তম বৈঠক শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত হওয়া ১০ নাম রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হতে পারে।

বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে কমিটির অন্য সদস্যরাও অংশ নিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষককে নিজ বিভাগে ফেরাতে শিক্ষার্থীদের স্মারকলিপি

এর আগে গত ২০ ফেব্রুয়ারি কমিটির ৬ষ্ঠ বৈঠক শেষে সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, তারা চূড়ান্ত ১০ নাম প্রকাশ করবেন না।

তিনি আরও জানিয়েছিলেন, আমরা এই পর্যন্ত আমাদের মধ্যে ছয়টি বৈঠক করেছি, আরেকটি বৈঠক বাকি আছে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় আমরা আশা করছি, আমাদের সপ্তম বৈঠকের মধ্য দিয়ে আপাতত আমাদের কাজ শেষ করতে পারব। ওই দিন আমাদের সর্বশেষ মিটিং করে রাষ্ট্রপতির কাছে এ নামগুলো পাঠিয়ে দেব।

এদিকে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। এ সময় প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী দেওয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে আবারও বৈঠকে বসে সার্চ কমিটি।

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬