কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দিবে ডিআরইউ

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ PM
ঢাকা রিপোর্টার্স ইউনিটির লোগো

ঢাকা রিপোর্টার্স ইউনিটির লোগো © ফাইল ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হবে। ২০২১ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও বৃত্তি দেবে ডিআরইউ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ডিআরইউ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সন্তানদের নাম নিবন্ধনের জন্য ডিআরইউ সদস্যদের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে যাবেন যে পথে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউ সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিআরইউ প্রতি বছরের মতো এবারও কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাদের বৃত্তিও প্রদান করা হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট ও মার্কশিটের ফটোকপি এবং এক কপি ছবি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে অনুরোধ জানানো হচ্ছে।

কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
close