শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১১ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সার্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা’ বাস্তবায়ন করাসহ ৮ দফা দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- মুজিব বর্ষের মধ্যেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা; অ্যাফিলিয়েশনপ্রাপ্ত সব স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতি দ্রুত এমপিওভুক্ত করা; শিক্ষা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা বোর্ড, পাবলিক বিশ্ববিদ্যালয়, মাউশিসহ বিভিন্ন অধিদপ্তর, শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করা।

আরও পড়ুন: বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আসন্ন ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া ও সরকারি অনুরূপ বাড়ি ও চিকিৎসা ভাতা দেওয়ার জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা; সরকারি সব শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি (স্বতন্ত্র এবতেদায়ি, অনার্স/মাস্টার্সসহ) প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা করা; মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষার্থীদের দুপুরে সরকারি উদ্যোগে খাবার দেয়া ও শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করার কথাও বলেন তারা।

আরও পড়ুন: ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত ‘অগণতান্ত্রিক’ ও ‘অযৌক্তিক’

মানববন্ধনে ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল খোশনবিশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬