জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের মরদেহ

১২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ PM
মো. মানু সওয়াল

মো. মানু সওয়াল © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ ঘর থেকে মো. মানু সওয়াল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে বাবার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদ্দিক সওয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানু সওয়াল ওই বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক সওয়ালের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ ঘরে প্রবেশের পর কোনো একসময় মানু সওয়াল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ৮টার দিকে তার বাবা ঘরের জানালা দিয়ে তাকিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। পরে খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬