জিয়া পরিবারের কল্যাণ কামনায় বগুড়ার পদ্মপাড়ায় দোয়া ও মোনাজাত

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৯ PM
দোয়া ও মোনাজাত

দোয়া ও মোনাজাত © টিডিসি ফটো

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া মসজিদে আর রহমারে জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশিষ্ট সাংবাদিক, লেখক আতিকুর রহমান রুমনের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং সাংবাদিক আতিকুর রহমান রুমনের পিতা হাফিজুর রহমান আত্মার মাগফেরাত কামনা ও মাতার ফেরদৌস আরার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়।

এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রুবেল, সাইদুজ্জামান শাকিল, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস।

এতে ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যান, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মনি, আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সৈয়দ আব্দুল গফুর দারাসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিল মাদ্রাসার মাওলানা আতাউল্লাহ।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close