যে ৬০ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে সার্চ কমিটি

১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬ PM
সংসদ নির্বাচন

সংসদ নির্বাচন © টিডিসি ফটো

নির্বাচন কমিশন গঠন বিষয়ে ৬০ বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সাথে আলোচনায় বসবে অনুসন্ধান বা সার্চ কমিটি। আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শুরু হবে সার্চ কমিটির সঙ্গে তাদের বৈঠক।

বৃহস্পতিবার সার্চ কমিটির পক্ষে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের চিঠি পাঠিয়েছেন সাচিবিক দায়িত্ব পালনে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটি যে বৈঠকের কথা রয়েছে, সে লক্ষ্যে দেশের বিশিষ্ট ৬০ নাগরিককে চিঠি দেয়া হয়েছে।

বিশিষ্ট ৬০ নাগরিকের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এবং বাসসের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক মো. গোলাম রহমান, ইতিহাসবিদ মুনতাসির মামুন, অধ্যাপক জাফর ইকবাল, রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল।

আরও পড়ুন: আবারো হাইব্রিড গণতন্ত্রের তালিকায় বাংলাদেশ

বিশিষ্ট নাগরিকের মধ্যে আরও যাদের নাম পাওয়া গেছে তারা হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন ও একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু।

আমন্ত্রণের তালিকায় আরও রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা এবং প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর।

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬