সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

১১ জানুয়ারি ২০২২, ০৫:২৬ PM
নিহত শিক্ষক

নিহত শিক্ষক © সংগৃহীত ছবি

পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।মোটরসাইকেল-ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা শিকার হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর পাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া  মৃত্যুর খররটি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা কোটার ভর্তি সাক্ষাৎকার স্থগিত

নিহত শিক্ষকের নাম এরশাদ হোসেন জুলফিকার। ৫০ বছর বয়সী ওই শিক্ষক তেঁতুলিয়া উপজেলার আজিজনগর মাথাফাটা এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি উপজেলার বুড়াবুড়ি মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে এরশাদ হোসেন জুলফিকার তার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে অফিসের কাজে তেঁতুলিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। আজিজনগর বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালেন স্থানান্তর করেন। রংপুরে নেওয়ার পথে দুপুরে মারা যান এরশাদ। 

 

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close