করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

১১ জানুয়ারি ২০২২, ০৩:১৯ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। তবে তারা উভয়ই সুস্থ আছেন বলে জানা গেছে।

বেশ কিছুদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই সংক্রমিত হতে পারেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তারা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সোমবার করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।  তারা দুইজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন।

এর আগে ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এই প্রথম করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল। যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ইরানের গার্লস স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে বকেয়া কর পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের গার্লস স্কুলে হামলা, ২৪ ছাত্রী নিহত
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
উঠানে দাদি, সরিষা ক্ষেতে নাতনি: পাবনায় জোড়া হত্যার রহস্য কী?
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
২৮ ফেব্রুয়ারির ‘সকল শহীদদের’ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দ…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬