রাস্তা থেকে তুলে নিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

১১ জানুয়ারি ২০২২, ০২:২১ PM
প্রতীকী

প্রতীকী © প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ রাস্তা থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার (১১ জানুয়ারি) অভিযুক্তকে সহায়তার দায়ে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান আসামি এখনো পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এমন দাবি পুলিশের।

মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার ফরিদগঞ্জ উপজেলার একটি স্কুল থেকে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পথে এলাকার চিহ্নিত বখাটে শিমুল মিজি (২৪), ইজাজ হোসেন (২৩) এবং সাব্বির হোসেন (২৪) স্কুলছাত্রীকে পাশের ভোটাল গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের আশ্রয় দেয় লিপি বেগম (৩২) নামে এক নারী। পরে ওই নারীসহ অন্যরা বাড়ির একটি ঘরে আটকে রাখে ছাত্রীটিকে। একপর্যায়ে তারা তিনজন ঘরের বাইরে অবস্থান এবং ভেতরে প্রবেশ করে শিমুল মিজি। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ছাত্রীটিকে ধর্ষণ করে শিমুল মিজি। পরে এই বিষয় কাউকে জানালে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীটিকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাদের বিমান বিলা

পরে ভিকটিম বাড়ি ফিরে কান্নাজাড়িত কণ্ঠে বিস্তারিত প্রকাশ করে মায়ের কাছে। এরপর রবিবার রাতেই ফরিদগঞ্জ থানায় মূল ধর্ষকসহ চারজনকে আসামি করে একটি মামলা রুজু করেন ছাত্রীর মা। অন্যদিকে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, এই ঘটনায় মামলার প্রধান আসামি শিমুল মিজিকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। তবে এর সঙ্গে জড়িত অন্য তিনজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা কুমিল্লায় আত্মগোপনের চেষ্টা করেছিল।

 

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence