বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে কলেজছাত্রের মৃত্যু

০৩ জানুয়ারি ২০২২, ০৮:৪৮ PM
নিহত সোহাগ মিয়া

নিহত সোহাগ মিয়া © ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে ঝলসে সোহাগ মিয়া (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

সোহাগ মিয়া ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। স্থানীয় রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে।

আরও পড়ুনঃ আত্মহত্যার আগে ৬ পৃষ্ঠার চিরকুটে যা লিখে গেলেন চবি ছাত্র

স্থানীয়রা জানান, কাজের জন্য সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে ১১কেভি তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে মুহূর্তে বিদ্যুতের আগুনে ঝলসে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব জানান, স্টিলের মই আনতে গিয়ে বিদ্যুতের তারে আগুন লেগে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যাগ: মৃত্যু
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬
থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও …
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নেতৃত্বগুণ বিকাশে অনুপ্রেরণামূল…
  • ১৮ এপ্রিল ২০২৬