আইডিয়ালের গভর্নিং বডির সভাপতির কার্যক্রম স্থগিত

০২ জানুয়ারি ২০২২, ১১:২৩ PM
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ফটো

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের কার্যক্রম স্থগিত করেছেন আদালত। একই সাথে পর পর চারবার তার চেয়ারম্যান নির্বাচিত হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন: লাল তালিকায় আসছে উপাচার্য-কোষাধ্যক্ষ বিহীন বিশ্ববিদ্যালয়

আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার ব্যাপারে সবাই একমত

পরে তিনি সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া এক রায়ে বলা হয়েছে, একই ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে একই ব্যক্তি চারবার সভাপতি হয়েছেন। যা আদালতের দেয়া রায়ের সাথে সাংঘর্ষিক। সেজন্য এই রিট আবেদন করা হয়েছে।

ট্যাগ: আদালত
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬