ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬৬ শিক্ষার্থী

০১ জানুয়ারি ২০২২, ০৮:০৯ PM
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন © ফাইল ছবি

গত ডিসেম্বর মাসে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৮ জনের। এতে আহত হন ৪৯৭ জন। নিহতের মধ্যে নারী ৬৩ জন, শিশু ৪৯ জন। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক মাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন আরও বলছে, নিহতদের মধ্যে ৬৬ জন শিক্ষার্থী, ৯ জন শিক্ষক, ২৭ জন ব্যবসায়ী, ১৩ জন বিক্রয় প্রতিনিধি রয়েছেন। আজ শনিবার (১ জানুয়ারি) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংগঠনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪৯টি জাতীয় মহাসড়কে সংঘটিত হয়েছে। দুর্ঘটনার মধ্যে ৫৮টি মুখোমুখি সংঘর্ষ, ১২৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৩টি পথচারীকে চাপা/ধাক্কা দিয়ে, ৬২টি যানবাহনের পেছনে ধাক্কা দেওয়া ও ১১টি অন্যান্য কারণে ঘটেছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে ট্রাক চালানো, অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছেন। পথচারী নিহতের মাত্রাও উদ্বেগজনক পর্যায়ে। পথচারীরা যেমন সড়কে নিয়ম মেনে চলেন না, তেমনি যানবাহনগুলোও চলে বেপরোয়া গতিতে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা ঘটছে মূলত সড়ক পরিবহন খাতের নৈরাজ্য ও অব্যবস্থাপনার কারণে। এই উদ্বেগজনক অবস্থা থেকে উত্তরণে সরকারের তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬