জিপিএ-৫ পাওয়ার খবর শুনে যেতে পারল না সাফিয়া

৩০ ডিসেম্বর ২০২১, ০৫:৫১ PM
সাফিয়া সিলভী

সাফিয়া সিলভী © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাফিয়া সিলভী। তবে এই খবর সাফিয়ার কানে পৌঁছায়নি। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার একদিন পর মারা যায় সে।

সাফিয়ার (১৫) বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পুরান তাহেরপুর গ্রামে। বাবা শফিকুল ইসলাম ব্যবসায়ী ও মা মরিয়ম খাতুন স্কুলশিক্ষক। বিয়ের ১৬ বছর পর তাঁদের কোলজুড়ে আসে সাফিয়া।

জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর তিনদিন আগে অসুস্থ হয়ে যায় সাফিয়া। অসুস্থ অবস্থাতেই প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে সে। তবে এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা করা হলে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার পরও পরীক্ষা দিতে চায় সাফিয়া। তাই অসুস্থ অবস্থাতেই পরীক্ষায় অংশ নেয় সাফিয়া। পরীক্ষা শেষ হওয়ার পর তার অপারেশন করার কথা থাকলেও হাসপাতালে ভর্তির আগে গত ২৭ নভেম্বর না ফেরার দেশে পারি জমান সাফিয়া।

সাফিয়ার এমন ফলাফলে তার বাড়ি জুড়ে কান্নার রোল। একমাত্র সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার বাবা শফিকুল ইসলাম। তিনি বলেন, আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছিল। তাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও সাফিয়া এত ভালো রেজাল্ট করেছে। এই রেজাল্ট আমাদের আবার কাঁদাল।

আড়ও পড়ুন: যে কারণে বেড়েছে পাসের হার

সাফিয়ার শিক্ষক ও মামা জাকিরুল ইসলাম বলেন, সাফিয়া অকালে সবাইকে কাঁদিয়ে চলে গেছে। সাফিয়ার ভালো ফলাফল করে শহরের ভালো কলেজে লেখাপড়ার আগ্রহ ছিল। আজ সবই স্মৃতি।

টিকা কেন জরুরি, কখন কোনটি দিতে হবে
  • ০৫ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৫ এপ্রিল ২০২৬
অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত আজ নয়: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার নির্দেশিকা প্রকাশ
  • ০৫ এপ্রিল ২০২৬
নতুন নামে হবে এবারের বৈশাখী শোভাযাত্রা
  • ০৫ এপ্রিল ২০২৬
টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১০ আসামি গ্র…
  • ০৫ এপ্রিল ২০২৬