করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনা সংক্রমণ বাড়লে হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা সম্ভব হবে না। এজন্য আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রাখতেই হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও এ–সংক্রান্ত পরিসংখ্যান প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রমটা চালু রাখতেই হবে। কারণ করোনা কখনো বাড়ছে, কখনো কমছে। আমরা সব সময় লক্ষ করেছি, শীতে এর প্রাদুর্ভাবটা বেড়ে যায়। কাজেই, এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতিটা নিতে হবে।’

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় সব সূচকেই ফল ভালো

করোনাভাইরাসের টিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে কেউ আবার সংক্রমিত না হয় এবং কেউই যেন টিকাদানের আওতার বাইরে না থাকে। সবাইকে কোভিড -১৯ টিকা নিতে হবে।

সরকারের টিকাদান কার্যক্রমের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রথমে দিয়েছি, এখন শিক্ষার্থীদের দিচ্ছি এবং ১২ বছর বয়স পর্যন্ত যারা তাদের সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২০২২ সালের এসএসসি-এইচএসসি কীভাবে, জানালেন শিক্ষামন্ত্রী

পরিবারের শুধু অভিভাবক নয়, শিক্ষার্থীরাও যাতে টিকা নেয় সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬