কাল সন্ধ্যার পর সব বার বন্ধ

৩০ ডিসেম্বর ২০২১, ০৫:২৩ PM
বার

বার © ফাইল ছবি

গত বছরের ন্যায় এবার থার্টি ফার্স্ট উপলক্ষে আগামীকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর ঢাকা মহানগরীর সব বার বন্ধ রাখতে হবে। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট-২০২১ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমডি কমিশনার জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না এবং রাত ১০টার পর সব ফাস্টফুডের দোকান বন্ধ থাকবে । এছাড়া পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি-মোটরসাইকেল চালানোর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।

শফিকুল ইসলাম বলেন, গুলশান ও বনানী এলাকায় রাত ৮টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। তবে ওই এলাকায় বসবাসরত নাগরিকরা নির্ধারিত সময়ের পর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালীর আমতলী ক্রসিং দিয়ে পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

ডিএমপি কমিশনার আরও বলেন, রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ১৫টি পদের ১৪টিতেই আওয়ামীপন্থী শিক্ষকদের জয়

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close