বিএনপি নিজেরা নিজেদের সমাবেশে মারামারি করে: তথ্যমন্ত্রী

২৪ ডিসেম্বর ২০২১, ১১:২২ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের ওপর দোষারোপের রাজনীতি করছে। তারা নিজেরাই নিজেদের সমাবেশে মারামারি করে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন: রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে যা বললেন ভিসি

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সারা দেশে যেখানে সমাবেশ করে সেখানেই তারা নিজেরা মারামারি করে। হবিগঞ্জের আগে সিলেটে তাদের বিজয় দিবস উপলক্ষ্যে ডাকা সমাবেশে চেয়ার বসা নিয়ে তারা যেভাবে মারামারি করেছে, সেই ভয়ে আশপাশে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: আদালতে ঘটনার বর্ণনা দিলেন কক্সবাজারে ধর্ষণের শিকার নারী

তিনি বলেন, তাদের নিজেদের মধ্যে মারামারির কারণে জনগণ আতঙ্কিত। একই ঘটনা হবিগঞ্জেও। সেখানেও তাদের বিশৃঙ্খলা ও মারামারি ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছিল এ ছাড়া অন্য কিছু নয়।

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব তো নিজেদের মারামারির বিষয় নিয়ে কোনো কিছুই বলছেন না’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে চিৎকার করতে হয়।

আরও পড়ুন: তারুণ্যের শক্তিই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে: শিক্ষামন্ত্রী

‘‘একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন্য লজ্জাস্কর। আমি মির্জা সাহেবকে অনুরোধ জানাব, নিজেদের বিশৃঙ্খলা আড়াল করতে সরকারের ওপর দোষারোপের রাজনীতি পরিহার করুন।’’

সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, সরকার এর তদন্ত করবে এবং যদি এই ঘটনায় কেউ দোষী হয় অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence