কার্জন হল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন

২৩ ডিসেম্বর ২০২১, ০৮:৪৪ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের জানুয়ারির মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করছে ডিএমটিসিএল।

২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল ব্যবস্থা এমআরটি-৬ নির্মিত হচ্ছে।

কাজ শেষ হলে, ১৬টি স্টেশনের মেট্রোরেল ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে। এতে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার সময় কমে প্রায় ৪০ মিনিট হয়ে যাবে। বর্তমানে এ পথ পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬