ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৪ PM
ঢাকা কলেজের লোগো

ঢাকা কলেজের লোগো © ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ঝুলন্ত অবস্থায় মারুফ ভূঁইয়া (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া।

নিহত মারুফ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের মো. মতিউর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা কলেজের অনার্স ৩য় বর্ষে শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ঢাবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া উচিত: ইউজিসি

জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন মারুফ। আজ সকালে ফজরের নামাজের সময় উঠতে দেরি করায় বড় ভাই ডাকাডাকি করেন। অনেক ডাকাডাকির পরও না ওঠায় জানালা দিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে মারুফের মরদেহ ঝুলছে। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিক্ষকদের বদলিতে সমন্বয় করাসহ একাধিক সুপারিশ

কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মিন্টু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে না পারলেও এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬