আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এক কলেজছাত্রের

১৮ ডিসেম্বর ২০২১, ০৫:৪০ PM
নিহত সিয়াম

নিহত সিয়াম © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যুৎস্পর্শে সিয়াম খন্দকার ( ২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নুরপুর লামারবাড়িতে এ ঘটনা ঘটে।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুনঅজ্ঞান হয়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

নিহত সিয়াম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নুরপুর লামারবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।

স্বজনরা জানায়, আজ শনিবার ছিল তার ছোট ভাইয়ের সুন্নতে খৎনা। সন্ধ্যার দিকে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির সাথে আলোক সজ্জার কাজ করার সময় সিয়াম বিদ্যুৎপৃষ্ট হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
close