সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ

১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ PM
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ অপসারণ করছেন বনরক্ষীরা

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ অপসারণ করছেন বনরক্ষীরা © টিডিসি

সুন্দরবনের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সাতক্ষীরা রেঞ্জে ফের বড় ধরনের সাফল্য পেয়েছে বন বিভাগ। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির বনকর্মীরা অভিযান চালিয়ে বনের ভেতর থেকে হরিণ শিকারের জন্য পাতা ২৫টি বিশেষ ‘মালা ফাঁদ’ জব্দ ও অপসারণ করেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির একটি দল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বনের মন্দিরের খালএলাকায় ‘ফুট পেট্রোলিং’ (হেঁটে টহল) করছিল। এ সময় ঝোপের আড়ালে হরিণ শিকারের উদ্দেশ্যে পেতে রাখা দীর্ঘ মালা ফাঁদগুলো বনকর্মীদের নজরে আসে। চতুর শিকারিরা বন্য হরিণ ধরার জন্য এই মরণফাঁদগুলো পেতে রেখেছিল। বনকর্মীরা তাৎক্ষণিকভাবে সেগুলো ছিঁড়ে ফেলে এলাকাটি বিপদমুক্ত করেন।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘সুন্দরবনের অমূল্য সম্পদ হরিণ শিকার রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। নিয়মিত টহলের মাধ্যমেই আজ মন্দিরের খাল এলাকা থেকে ২৫টি হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। বন্য প্রাণী পাচারকারী ও শিকারিদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে আমাদের এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬