আজ সুপ্রিম কোর্ট দিবস

১৮ ডিসেম্বর ২০২১, ১১:২৬ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস আজ শনিবার (১৮ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। ৫ম বারের মতো বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাসে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ পালিত হচ্ছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আজ বিকাল সাড়ে ৩টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভিডিয়ো কনফারেন্সে উপস্থিতি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন: যে কারণে মন্দির বানানোর পক্ষে রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট!

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য দিবেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।

আরও পড়ুন: সংরক্ষণ নয়, দক্ষতা চাকরিতে সুযোগের মানদণ্ড—রায় ভারতীয় সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই দিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), এর ভিত্তিতে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালতকে বর্ণিল সাজে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence