চিরকুট লিখে ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩০ PM
অনিক তঞ্চঙ্গ‍্যা

অনিক তঞ্চঙ্গ‍্যা © সংগৃহীত

বান্দরবানে চিরকুট লিখে সিলিং ফ‍্যানের ঝুলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আত্মহত্যা করেছেন। ওই ছাত্রলীগ নেতার নাম অনিক তঞ্চঙ্গ‍্যা (২৯)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বান্দরবানের রোয়াংছড়ি এ ঘটনা ঘটে।

জানা গেছে, মা কাজে যাওয়ায় অনিক নিজ বাড়িতে একা ছিলেন। মা কাজ থেকে বাড়িতে ফিরলে ছেলের রুম বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকি করে দরজা খুলছে না দেখে বাইরে গিয়ে লোকজন ডেকে আনেন তিনি।

বাড়িতে লোকজন এসে অনিক তঞ্চঙ্গ‍্যার রুম খুলে দেখতে পায় তিনি ফ‍্যানের সাথে ঝুলে আছেন। সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

অপর একটি সূত্রে জানা গেছে, স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো অনিকের। প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ার জের ধরে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি এই ব্যাপারে চিরকুট লিখে রেখে যান।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনিক তঞ্চঙ্গ‍্যা আত্মহত্যা করেছেন।

অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬