মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

০৭ ডিসেম্বর ২০২১, ১১:২১ PM
ডা. মুরাদ হাসান

ডা. মুরাদ হাসান © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করেছে, পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

বিতর্কিত মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মধ্যে গতকাল সোমবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা ছেড়ে চট্টগ্রাম গিয়েছিলেন ডা. মুরাদ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ ই-মেইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য পদত্যাগপত্র পাঠান তিনি।

তবে অনলাইনে পাঠানো পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে গৃহীত হয়নি। এরপর ডা. মুরাদ চট্রগাম থেকে ঢাকায় এসে পদত্যাগপত্রে নিজ হাতে সই করে পাঠান। তবে ঢাকায় তিনি কোথায় আছেন এ তথ্য জানা যায়নি। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।

সাপে কামড়ানোর পর মেয়ের সঙ্গে সাপ নিয়েও হাসপাতালে ছুটলেন বাবা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
​কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভীমরুলের কামড়ে একসঙ্গে প্রাণ গেল দাদী-নাতির
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অপসোনিন ফার্মা নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬