হাফ ভাড়া তদারকিতে মালিক সমিতির ৯ টিম

০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৪৩ PM

© ফাইল ছবি

ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার পাশাপাশি ভাড়া আদায় মনিটরিং করতে ৯টি ভিজিল্যান্স টিম গঠন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকারের সই করা এক বিবৃতিতে সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর এবং সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য জানান।

বিবৃতিতে তারা বলেন, বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করার বিষয় এবং চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে ৯টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। টিমগুলো ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করছে।

এতে আরও বলা হয়, ছাত্রদের হাফ ভাড়া বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হয়েছে। কিছু কিছু জায়গায় অল্প সংখ্যক বাসে কার্যকর হয়নি বলে অভিযোগ পাচ্ছি।

 

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close