দুই দিনের সফরে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

০৬ ডিসেম্বর ২০২১, ১১:২১ AM
পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা

পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা © ফাইল ছবি

দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আগামীকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) তাঁর ঢাকা পৌঁছানোর কথা। এবার দ্বিপাক্ষিক বৈঠকেও সীমান্ত হত্যা বন্ধ আর তিস্তার পানি চুক্তি সইয়ের কথা তুলবে বাংলাদেশ।

পাশাপাশি দুদেশের যোগাযোগ বা কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের রাষ্ট্রপতির সফরের আগে পররাষ্ট্র সচিবের এ সফরে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হবে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ১৫ ডিসেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসবেন।

কূটনৈতিক সূত্র জানান, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে আগামী দিনগুলোয় দুই দেশের চলমান সম্পর্কসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। এ সুযোগে ঢাকার পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরারও সুযোগ থাকছে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৈঠকে ভারতের প্রেসিডেন্ট ও পররাষ্ট্র সচিবের ঢাকা সফর এবং বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস পালন নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, রামনাথ কোবিন্দ ঢাকা সফরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬