সহকারী জজ পদে শাহ্ পরানের যোগদান স্থগিত

০২ ডিসেম্বর ২০২১, ০৯:০৭ PM
আইন মন্ত্রণালয়

আইন মন্ত্রণালয় © ফাইল ফটো

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শে ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (শিক্ষানবিশ) পদে নিয়োগ পাওয়া মো. শাহ্ পরানের যোগদানের কার্যক্রম স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।

মো. শাহ পরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয় আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। এছাড়া শাহ পরান তার বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আইন ও বিচার বিভাগকে জানাননি। পরে বিষয়টি আইন ও বিচার বিভাগের নজরে এলে তার সহকারী জজ (শিক্ষানবিশ) পদে যোগদানের কার্যক্রম সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে স্থগিত করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০১৯ এর মাধ্যমে মো. শাহ্ পরানকে সহকারী জজ পদে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ প্রেরণ করে।

ট্যাগ: আদালত
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬