এবার ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত

০২ ডিসেম্বর ২০২১, ১১:২৯ AM

© সংগৃহীত

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চালক রতন (৩০)কে আটক করে থানায় নিয়ে গেছে।

আহত আরজু বেগম একজন পোষাক শ্রমিক। সকাল বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে।

এর আগে, গত ২৪ নভেম্বর সকালে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এর পরপরই নিরাপদ সড়কের দাবিতে পুনরায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬